জেলার খবর

টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে যুবক নিহত

প্রতীকি ছবি
প্রতীকি ছবি

কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আরিফুল ইসলাম (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হন তিন পুলিশ সদস্যও। গতকাল শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার মহেষখালীয়াপাড়ার মৎস্যঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আরিফুল ইসলাম টেকনাফ সদর ইউনিয়নের মহেষখালীয়াপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে। পুলিশের দাবি, তিনি এলাকার চিহ্নিত সন্ত্রাসী। হত্যাসহ অন্তত ছয়টি মামলার আসামি সে।

এ ব্যাপারে টেকনাফ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, রাত ৩টার দিকে সন্ত্রাসী আরিফুল দলবল নিয়ে মহেষখালীয়াপাড়া মৎস্যঘাট এলাকায় অবস্থান করছে- এমন খবর পেয়ে পুলিশ সেখানে অভিযানে যায়। এ সময় সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটলে ঘটনাস্থল থেকে আরিফুলকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়ে। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক আরিফুলকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, নিহত আরিফুল হত্যাসহ ছয়টিরও অধিক মামলার পলাতক আসামি ছিলেন। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। / কা.ক.

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ