জেলার খবর

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা যুবক নিহত

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা যুবক নিহত
টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা যুবক নিহত

কক্সবাজারের টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। নিহতের নাম মো. সাকের (২২)।

বিজিবির দাবি, নিহত সাকের রোহিঙ্গা মাদক কারবারি। মাদকের চালান নিয়ে অনুপ্রবেশের সময় গুলিবিনিময়ে তার মৃত্যু হয়। তিনি উখিয়ার বালুখালী ৯নং রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-এইচ/৬ এর বাসিন্দা খাইরুল আমিনের ছেলে।

রোববার ভোরে উপজেলার নয়াপাড়া লবণের মাঠে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, রোববার ভোরে নয়াপাড়া বিওপির বিশেষ টহল দল মাদকের চালান আসার গোপন সংবাদ পায়। এর ভিত্তিতে নয়াপাড়া লবণের মাঠে অবস্থান নেন বিজিবি সদস্যরা।

কিছুক্ষণ পর উক্তপয়েন্ট দিয়ে ৪-৫ জন লোককে নাফ নদী পার হয়ে আসতে দেখে চ্যালেঞ্জ করলে মাদক কারবারি চক্রের সদস্যরা বিজিবিকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এতে বিজিবির দুই সদস্য আহত হন।

এসময় বিজিবিও আত্মরক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করলে মাদক কারবারি চক্রের সদস্যরা পালিয়ে যায়। এসময় উভয়পক্ষে ৪-৫ মিনিট গুলিবিনিময় হয়।

পরে ঘটনাস্থল তল্লাশি করে দুই লাখ ৪০ হাজার পিস ইয়াবা, একটি ধারালো কিরিচ, একটি দেশিয় আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

এসময় গুলিবিদ্ধ সাকেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য টেকনাফ উপজেলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে নেয়ার পর তার মৃত্যু হয়।

মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান বিজিবির ওই কর্মকর্তা। / যুগান্তর

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ