জেলার খবর

করোনায় সোনালী ব্যাংক কর্মকর্তার মৃত্যু

করোনায় সোনালী ব্যাংক কর্মকর্তার মৃত্যু
করোনায় সোনালী ব্যাংক কর্মকর্তার মৃত্যু

করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন আরেক ব্যাংক কর্মকর্তা। রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার (পিও) মাহবুব এলাহী রবিবার রাতে কুমিল্লায় মারা যান। এক সপ্তাহে আগে তার শরীরে করোনা শনাক্ত হয়। এখন পর্যন্ত তিনিসহ চারজন ব্যাংকার মারা গেলেন।

সোনালী ব্যাংক সূত্র জানায়, সোনালী ব্যাংকের মতিঝিলে লোকাল অফিসে কর্মরত ছিলেন মাহবুব এলাহী। করোনা লক্ষণ দেওয়ায় গত ৭ মে ছুটি নিয়ে কুমিল্লায় নিজ বাড়িতে চলে যান। গত ১০ মে টেস্টে করোনা পজিটিভ আসে। কুমিল্লা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি হয়ে কয়েকদিন চিকিৎসা নিয়ে বাড়ী চলে যান। গতকাল রাতে তিনি নিজ বাসাতেই মারা যান। তার একটি একমাসের মেয়ে রয়েছে। মেয়েসহ তার স্ত্রী চিকিৎসার জন্য ভারতের চেন্নাইতে রয়েছেন। গত সপ্তাহের ব্যাংকের দেওয়া সিনিয়র প্রিন্সিপাল অফিসার (এসপিও) তালিকায় তার নাম রয়েছে। কিন্তু মেয়ের মুখ না দেখে এবং প্রমোশন অর্ডার হাতে পাওয়ার আগেই মারা গেলেন এই ব্যাংক কর্মকর্তা।

সোনালী ব্যাংকের লোকাল অফিসের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মো. মনিরুজ্জামান বলেন, কুমিল্লায় নিজ বাড়িতে মারা গেছেন মাহবুব এলাহী। তার মৃত্যুতে আমরা শোকাহত। তিনি নিবেদিত একজন ব্যাংকার ছিলেন। চালান সেকশনের একজন দক্ষ কর্মকর্তা। তিনি বলেন, লোকাল অফিস লকডাউন করা হবে কিনা এই বিষয়ে সোমবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবেন।

সোনালী ব্যাংক সূত্র জানায়, করোনার বিষয়টি কাউকে না প্রকাশ করতে ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাকে নিষেধ করেন। তবে চিকিৎসা বিষয়টি ভালোভাবে চালিয়ে যেতে ছুটি দেন। রবিবার বিকালে মাহবুব এলাহী নিজেই ফেসবুকে স্ট্যাটাসের করোনা পজিটিভ হওয়ার কথা লেখেন। রাত ৯ টার দিতে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে সোনালী ব্যাংকের কর্মকর্তারা সমবেদনা ও শোক প্রকাশ করেছেন।

উল্লেখ্য, সোনালী ব্যাংকের ৩০ জন করোনা সংক্রমিত হয়েছেন। অন্যান্য ব্যাংকের সংক্রমণ আছে। তিনিসহ ৪ জন মারা গেছেন। এরমধ্যে সিটি ব্যাংকের দুইজন এবং রুপালী ব্যাংকের ১ জন কর্মকর্তারা। এর বাইরে করোনা লক্ষণ নিয়ে চট্টগ্রামের মারা গেছেন আরও ২ ব্যাংক কর্মকর্তা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ