জেলার খবর

পোস্ট মাস্টারকে গুলি করে ৫০ লাখ টাকা ছিনতাই

পোস্ট মাস্টারকে গুলি করে ৫০ লাখ টাকা ছিনতাই
পোস্ট মাস্টারকে গুলি করে ৫০ লাখ টাকা ছিনতাই

টাঙ্গাইলের কালিহাতীতে এক পোস্ট মাস্টারকে গুলি করে ৫০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রোববার (১৭ মে) দুপুর ২টার দিকে উপজেলার আগ চারান এলাকায় এ ঘটনা ঘটে।

পায়ে গুলিবিদ্ধ উপজেলার বল্লা পোস্ট অফিসের পোস্ট মাস্টার মো. মজিবর রহমানকে প্রথমে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়। পরে সেখান থেকে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত পোস্ট মাস্টারের বরাত দিয়ে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম জানান, বল্লা পোস্ট অফিসের পোস্ট মাস্টার মজিবর রহমান দুপুর দেড়টার দিকে কালিহাতী পোস্ট অফিস থেকে ৫০ লাখ টাকা তুলে সঞ্চয়পত্র ও এফডিআরের গ্রাহকদের মধ্যে বিতরণের জন্য এক সহকর্মীর মোটরসাইকেলে চড়ে নিজ পোস্ট অফিসে ফিরছিলেন। তারা আগ চারান এলাকায় পৌঁছালে আরেকটি মোটরসাইকেলে আসা তিন যুবক তাদের পথরোধ করে প্রথমে এক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে এবং পরে পোস্ট মাস্টারের উরুতে গুলি করে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত পোস্ট মাস্টারকে হাসপাতালে পাঠায়। পুলিশ সেখান থেকে একটি গুলির খোসাও উদ্ধার করেছে। টাকা উদ্ধার ও ছিনতাইকারীদের ধরার চেষ্টা চলছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ