জেলার খবর

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বন্দুকযুদ্ধে’একজন নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বন্দুকযুদ্ধে’একজন নিহত
ব্রাহ্মণবাড়িয়ায় ‘বন্দুকযুদ্ধে’একজন নিহত

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় আপন মামাতো ভাইকে ছুরিকাঘাতে খুনের ঘটনায় অভিযুক্ত মো. সুজন (২৬) নামে এক যুবক পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। রবিবার দিবাগত রাতে উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের ভেলানগর এলাকার একটি বাগানে এ ঘটনা ঘটে।

নিহত সুজন বাঞ্ছারামপুর উপজেলার জগন্নাথপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন চৌধুরী জানান, সুজন হত্যা মামলাসহ বেশ কয়েকটি মামলার আসামি ছিলেন।

এর আগে রবিবার দুপুর ১২টার দিকে টাকা-পয়সা নিয়ে বিরোধের জের ধরে নিজের আপন মামাতো ভাই বাবু মিয়াকে (২৭) ছুরিকাঘাতে হত্যা করেন সুজন ও তার সহযোগীরা। নিহত বাবু জগন্নাথপুর গ্রামের গৌরি হোসেনের ছেলে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত সুজনকে আটক করে।

ওসি সালাহ উদ্দিন চৌধুরী জানান, সুজনের দেয়া তথ্য মতে তার বাকি সহযোগীদের ধরতে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধারের জন্য রাতে তাকে নিয়ে ভেলানগর গ্রামের একটি বাগানে যায় পুলিশ। সেখানে সুজনের সহযোগীরা বসে আড্ডা দিচ্ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা গুলি চালাতে থাকে। পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় সুজন পালানোর চেষ্টা করলে গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে সুজনের সহযোগীদের ফেলে যাওয়া একটি দেশীয় তৈরি পাইপগান ও কার্তুজের ব্যবহৃত চারটি খোসা উদ্ধার করা হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ