জেলার খবর

কোটালীপাড়ায় বিদ্যৃৎস্পৃষ্টে বাবা-ছেলের মৃত্যু

কোটালীপাড়ায় বিদ্যৃৎস্পৃষ্টে বাবা-ছেলের মৃত্যু
কোটালীপাড়ায় বিদ্যৃৎস্পৃষ্টে বাবা-ছেলের মৃত্যু

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার রামশীল ইউনিয়নের মুশুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফর রহমান জানান, মুশুরিয়া গ্রামের আশিষ বৈদ্যের পুকুর একই গ্রামের রমেশ বৈরাগী ভাড়া নিয়ে মুরগির ফার্ম করেছেন। ঘটনার দিন সকালে আশিষ বৈদ্য (৪৫) তার পুকুর থেকে মাছ ধরতে গেলে বৈদ্যুৎতায়িত হয়। এ সময় আশিষ বৈদ্যের স্ত্রী ডলি বৈদ্য (৩৮) ও ছেলে তন্ময় বৈদ্য (২০) তাকে বাঁচাতে এগিয়ে গেলে এই ৩জনই বিদ্যুৎতায়িত হয়ে গুরুতর আহত হন।

এলাকাবাসী আহতদের উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আশিষ ও তন্ময়কে মৃত বলে ঘোষণা করেন। ডলি বৈদ্য গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন রয়েছে।

তিনি আরো বলেন, ধারণা করা হচ্ছে মুরগির ফার্মে যে বিদ্যুতের সংযোগ দেওয়া হয়েছে তা বিছিন্ন হয়ে পুকুরটি বিদ্যুৎতায়িত হয়েছে। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। / ই

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ