জেলার খবর

সাত বছরের শিশুকে গণধর্ষণের পর হত্যা, ময়লার স্তূপে লাশ

সাত বছরের শিশুকে গণধর্ষণের পর হত্যা, ময়লার স্তূপে লাশ
সাত বছরের শিশুকে গণধর্ষণের পর হত্যা, ময়লার স্তূপে লাশ

চকলেট কিনে দেয়ার কথা বলে সাত বছরের এক শিশুকে গণধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগে এক কিশোরকে (১৫) গ্রেফতার করেছে র‌্যাব-১-এর সদস্যরা।

রোববার রাত আড়াইটার দিকে টঙ্গী পূর্ব থানার রেলস্টেশন এলাকা থেকে ওই কিশোরকে গ্রেফতার করা হয়। গ্রেফতার কিশোর টঙ্গীর বেলতলা মসজিদ রোডের কাউছার মিয়ার বাড়ির ভাড়াটিয়া।

সোমবার (১৮ মে) সকালে নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিং ডেকে এসব তথ্য জানান র‌্যাব-১-এর গাজীপুরের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন।

তিনি বলেন, ১৬ মে মহানগরীর টঙ্গী পূর্ব থানাধীন মধুমিতা রেলগেট এলাকার ময়লার স্তূপ থেকে বেলতলা এলাকার ভাড়াটিয়া মামুন মিয়ার মেয়ে মাদরাসাছাত্রী চাঁদনীর (৭) মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহের গলায় ও দুই পায়ে আঘাতের চিহ্নসহ ধর্ষণের আলামত পাওয়া যায়। এ বিষয়ে চাঁদনীর বাবা বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় মামলা করেন। পরে মামলার ছায়া তদন্ত শুরু করে র‌্যাব।

র‌্যাব কমান্ডার আব্দুল্লাহ আল মামুন বলেন, পরে এ ঘটনায় জড়িত এক কিশোরকে গ্রেফতার করা হয়। গ্রেফতার কিশোর চুরি, ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য। সহযোগীদের নিয়ে টঙ্গী রেলস্টেশন এবং আশপাশের এলাকায় নিয়মিত চুরি-ছিনতাই করতো তারা।

জিজ্ঞাসাবাদে ওই কিশোর জানায়, ১৫ মে বিকেলে চাঁদনী মাঠে খেলাধুলা করতে এলে ওই কিশোর এবং তার এক সহযোগী চোখে চোখে রাখে। খেলাধুলার সময় ওই কিশোর গাছ থেকে চাঁদনীকে ফুল নামিয়ে দেয়। চাঁদনী বাসায় ফেরার পথে বৃষ্টি শুরু হওয়ায় আশেপাশে লোকসমাগম কমে যায়। তখন ওই কিশোর এবং তার সহযোগী পূর্বপরিকল্পিতভাবে চাঁদনীকে চকলেট কিনে দেয়ার কথা বলে মধুমিতা রেলগেট এলাকার সজীবের ইটের স্তূপের আড়ালে নিয়ে যায়। সেখানে চাঁদনীকে পালাক্রমে ধর্ষণ করে তারা।

পরবর্তীতে চাঁদনী অজ্ঞান হয়ে পড়ে। গণধর্ষণের কথা বাড়ি গিয়ে বলে দেবে ভেবে চাঁদনীকে শ্বাসরোধে হত্যা করে তারা। পরবর্তীতে চাঁদনীর মরদেহ ময়লার স্তূপে ফেলে পালিয়ে যায়। ধর্ষণ ও হত্যা মামলার পলাতক প্রধান আসামিকে ধরতে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান র‌্যাব কমান্ডার আব্দুল্লাহ আল মামুন। /

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ