জেলার খবর

সিরাজগঞ্জে তেল বোঝাই ট্রাক খাদে, স্বামী-স্ত্রীসহ নিহত ৩

সিরাজগঞ্জে তেল বোঝাই ট্রাক খাদে, স্বামী-স্ত্রীসহ নিহত ৩
সিরাজগঞ্জে তেল বোঝাই ট্রাক খাদে, স্বামী-স্ত্রীসহ নিহত ৩

সিরাজগঞ্জের রায়গঞ্জে সয়াবিন তেলবোঝাই ট্রাক খাদে পড়ে স্বামী স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে তিনজন।

আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) ভোরে ঢাকা-বগুড়া মহাসড়কের নলকা ব্রিজের পশ্চিম পাশে ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারালে খাদে পড়ে এই হতাহতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন, দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার রামপুরা গ্রামের মৃত আবু সাইদের ছেলে আলী আকবর (২৮) ও তার স্ত্রী নুরজাহান বেগম (২০) এবং জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার নুরুল ইসলামের ছেলে সোহেল রানা (২২)।

হাটিকুমরুল হাইওয়ে থানার এসআই রফিকুল ইসলাম জানান, ঢাকা থেকে দিনাজপুরগামী একটি সয়াবিন তেলের ড্রামভর্তি একটি ট্রাক নলকা ব্রিজের পশ্চিম এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারান।

এ সময় ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেওয়ার পথে আরো দুজন মারা যান। গুরুতর আহত অপর তিনজন হাটিকুমরুল সাকাওয়াত এইচ মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাদের উদ্ধার করে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ