জেলার খবর

পাটুরিয়া- দৌলতদিয়া ঘাটে শুধু ট্রাক পারাপার

পাটুরিয়া-দৌলতদিয়া ঘাট
পাটুরিয়া-দৌলতদিয়া ঘাট

পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে সীমিত পরিসরে শুধু পণ্যবাহী ট্রাক ও অ্যাম্বুলেন্স পারাপার করা হচ্ছে।

নভেল করোনাভাইরাসের সংক্রমণরোধে গণপরিবহন বন্ধ থাকায় ঈদকে সামনে রেখে গত কয়েক দিনে পাটুরিয়া ঘাটে ছোট ছোট যানবাহনের চাপ বাড়ে। সেই সঙ্গে ফেরিতে পারাপারের জন্য মানুষের চাপ সামাল দিতে হিমসিম খেতে হয় কর্তৃপক্ষকে। এরপর সরকার থেকে শক্ত অবস্থান নেওয়া হয়।

মঙ্গলবার (১৯ মে) সকাল ৯টার দিকে অতিরিক্ত যানবাহনের চাপে ঘাট কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ করে দেয়।

বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাটের ভারপ্রাপ্ত উপব্যবস্থাপক মো. জিল্লুর রহমান জানান, বর্তমানে দুটি ফেরি দিয়ে জরুরি পণ্যবাহী ট্রাক ও অ্যাম্বুলেন্স পার করা হচ্ছে।

এদিকে, ঢাকা থেকে আসা যানবাহনগুলোকে নজরদারিতে রাখছে পুলিশ। মানিকগঞ্জ জেলায় প্রবেশপথে চেকপোস্ট বসিয়ে পুলিশি টহল জোরদার করা হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ