জেলার খবর

গরু ধান খাওয়া নিয়ে সংঘর্ষে ছাতকে যুবক নিহত

গরু ধান খাওয়া নিয়ে সংঘর্ষে ছাতকে যুবক নিহত
গরু ধান খাওয়া নিয়ে সংঘর্ষে ছাতকে যুবক নিহত

সুনামগঞ্জের ছাতক উপজেলায় গরু ধান খাওয়া কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ১০ জন।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের মোহনপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত সিরাজ মিয়া (৩৫) একই এলাকার চমক আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের ফিরোজ আলী ও শহিদ মিয়ার মধ্যে গরু ধান খাওয়া কেন্দ্র করে কথাকাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।

এর জের ধরেই মঙ্গলবার সন্ধ্যায় উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে গুরুতর আহত সিরাজ মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

ছাতক থানার এসআই সৈয়দ আবদুল মান্নান জানান, পুলিশ ঘটনাস্থল থেকে সন্দেহভাজন তিনজনকে আটক করেছে। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ