জেলার খবর

রাজধানীর আগারগাঁওয়ে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

রাজধানীর আগারগাঁওয়ে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত
রাজধানীর আগারগাঁওয়ে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

রাজধানীর আগারগাঁও লিংক রোডে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-২) সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ কবির হোসেন (৪৫) নামে এক মাদকব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে ৩০ হাজার পিস ইয়াবা, গুলিসহ বিদেশি অস্ত্র ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার ভোরে র্যাবের চেকপোস্টে তল্লাশি চলাকালে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। নিহত কবির হোসেনের বাড়ি গাজীপুরের শ্রীপুরে। তিনি মাদক ও অস্ত্র ব্যবসায়ী।

র্যাব-২ এর স্পেশাল কোম্পানি কমান্ডার পুলিশ সুপার (এসপি) মহিউদ্দিন ফারুকী জানান, রাজধানীর শেরে-বাংলা নগর থানাধীন পঙ্গু হাসপাতালের সামনের সড়কে র্যাবের চেকপোস্ট চলছিল। বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে একটি মোটরসাইকেলে শ্যামলীর দিক থেকে দুইজন আসেন। চেকপোস্টের ঠিক আগে র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে একজন নেমে যান। এরপর হঠাৎ মোটরসাইকেল থেকে র্যাবকে টার্গেট করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র্যাব সদস্যরাও পাল্টা গুলি ছুড়লে ঘটনাস্থলে একজনকে পড়ে থাকতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় র্যাবের দুই সদস্য আহত হয়েছেন বলেও জানান তিনি।

মহিউদ্দিন ফারুকী বলেন, পরে তথ্য-প্রযুক্তির সহায়তায় অনুসন্ধান করে নিহতের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তার বিরুদ্ধে প্রাথমিকভাবে ১৩টি মাদক ও অস্ত্র মামলার তথ্য নিশ্চিত পাওয়া গেছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ