জেলার খবর

গাজীপুরে বেতন-বোনাসের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুরে বেতন-বোনাসের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
গাজীপুরে বেতন-বোনাসের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে গাজীপুর সিটি করপোরেশনের তারগাছ এলাকায় একটি পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে।

বৃহস্পতিবার (২১ মে) সকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি সমাধানের চেষ্টা করছে।

বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার।

শ্রমিকদের বরাত দিয়ে পুলিশ সুপার সুশান্ত সরকার জানান, কুনিয়া তারগাছ এলাকার ফ্লোরেট ফ্যাশন ওয়্যার কারখানার শ্রমিকরা বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে কারখানায় এসে বিক্ষোভ শুরু করে।

এক পর্যায়ে শ্রমিকরা পাশ্ববর্তী ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ বিক্ষোভ করতে থাকে। এ সময় ওই মহাসড়কে চলাচলকারী বিভিন্ন যানবাহন আটকা পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের নেয়ার চেষ্টা করছে।

পুলিশ সুপার আরো জানান, এপ্রিল মাসের সরকার ঘোষিত বেতন ও ঈদ বোনাসের দাবিতে ফ্লোরেট ফ্যাশন ওয়্যার কারখানার শ্রমিকরা মহাসড়কে অবরোধ করে। পরে বিষয়টি নিয়ে ওই মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে পুলিশ।

আলোচনায় অল্প কিছুক্ষণের মধ্যে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে প্রত্যেক শ্রমিকের ফোনে বেতন-বোনাস চলে যাবে— মালিকপক্ষ এই আশ্বাস দিয়েছে। আশা করা হচ্ছে আধা ঘণ্টার মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে। / রাইজিং

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ