জেলার খবর

গাইবান্ধায় ট্রাক দুর্ঘটনা, বাড়ি ফেরা হলো না ১৩ যাত্রীর

গাইবান্ধায় ট্রাক দুর্ঘটনা, বাড়ি ফেরা হলো না ১৩ যাত্রীর
গাইবান্ধায় ট্রাক দুর্ঘটনা, বাড়ি ফেরা হলো না ১৩ যাত্রীর

গাইবান্ধার পলাশবাড়ীতে মালবাহী (রডবাহী) একটি ট্রাক রাস্তার পাশে খাঁদে পড়ে ১৩ জন নিহত হয়েছেন। নিহতরা সবাই ওই ট্রাকে করে ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন। বৃহস্পতিবার সকালে রংপুর-ঢাকা মহাসড়কের পলাশবাড়ী উপজেলার জুনদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পলাশবাড়ী থানার ওসি মাসুদুর রহমান জানান, ঢাকা থেকে রংপুরগামী মালবাহী (রডবাহী) ট্রাকটি ওই এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাঁদে পড়ে যায়। এতে ট্রাকে থাকা ঢাকা থেকে আসা ১৩ যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। তাৎক্ষনিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে। ট্রাক চালক ও তার সহকারী পালিয়ে গেছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ