জেলার খবর

সিদ্ধিরগঞ্জে পিকআপের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষ, নিহত ৩

সিদ্ধিরগঞ্জে পিকআপের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষ, নিহত ৩
সিদ্ধিরগঞ্জে পিকআপের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষ, নিহত ৩

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় মাইক্রোবাসের সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

শুক্রবার (২২ মে) সকাল সাড়ে ৯টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন- চাঁদপুর জেলার মতলব উত্তর এলাকার রফিকুল ইসলাম (৬২), গাইবান্ধা জেলার পলাশবাড়ী এলাকার মিন্টু মিয়া (৫৮) ও মুন্সীগঞ্জের টুঙ্গীবাড়ি এলাকার বোরহান উদ্দিন (৬০)।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, শুক্রবার সকালে সানারপাড় এলাকায় একটি মাইক্রোবাসের সঙ্গে পিকআপের ধাক্কা লাগলে পিকআপের পেছনে থাকা তিন যাত্রী সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহত তিনজনের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এছাড়া গাড়ির চালকদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ