জেলার খবর

ফরিদপুরের ১০ গ্রামে ঈদুল ফিতরের নামাজ আদায়

ফরিদপুরের ১০ গ্রামে ঈদুল ফিতরের নামাজ আদায়
ফরিদপুরের ১০ গ্রামে ঈদুল ফিতরের নামাজ আদায়

সামাজিক দূরত্ব নিশ্চিত করে ফরিদপুরের বোয়ালমারী, আলফাডাঙ্গা ও সদরপুর উপজেলার ১০টি গ্রামে আজ রোববার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতরের জামাত আদায় করেন তাঁরা।

এর মধ্যে বোয়ালমারীর রূপাপাত ইউনিয়ন পরিষদের (ইউপি) কাটাগড়, কলিমাঝি, সুর্যোগ, সহস্রাইল, মাইটকুমড়া, গঙ্গানন্দপুর, রাখালতলীসহ দশটি গ্রামের কয়েকশ মানুষ ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে তারা সামাজিক দূরত্ব নিশ্চিত করে একে অপরের কুশল বিনিময় করেন। তবে করোনাভাইরাসের কারণে কেউ কোলাকুলিতে অংশ নেননি।

জানা গেছে, সৌদি আরবের সঙ্গে মিল রেখে এই তিন উপজেলার ১০টি গ্রামের বাসিন্দারা ঈদের নামাজ আদায় করে আসছে। দীর্ঘদিন ধরে এসব এলাকার বহু মানুষ চট্টগ্রামের সাতকানিয়ার মির্জাখীল শরীফের অনুসারী হিসেবে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ আদায় করে আসছেন। সৌদি আরবের সঙ্গে মিল রেখে তাঁরা রোজাও শুরু করেন একদিন আগে থেকে। / এন

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ