জেলার খবর

কল্যাণপুরে প্রাইভেটকারের ধাক্কায় নিহত ৩

কল্যাণপুরে প্রাইভেটকারের ধাক্কায় নিহত ৩
কল্যাণপুরে প্রাইভেটকারের ধাক্কায় নিহত ৩

রাজধানীর দারুস সালাম থানাধীন কল্যাণপুর এলাকায় খালেক পাম্পের সামনে দ্রুত গতির এক প্রাইভেটকারের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন।

রোববার (২৪ মে) দিনগত রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দারুস সালাম জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মাহফুজা আফরোজ লাকী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, কল্যাণপুর খালেক পেট্রোল পাম্প সংলগ্ন রাস্তায় পূর্ব পাশে একটি প্রাইভেটকার বিকল হয়ে যায়। তখন ওই প্রাইভেটকারের চালক দুইজন পথচারীর সহায়তায় গাড়িটি পার্কিং করছিলেন। সে সময় পেছন থেকে দ্রুত গতিতে আসা আরেকটি প্রাইভেটকার ধাক্কা দিলে ঘটনাস্থলেই ওই দুই পথচারীসহ গাড়ির চালক মারা যান। নিহত চালকের বয়স আনুমানিক ৩০ বছর, অন্য দুইজন পথচারীর মধ্যে একজনের বয়স ১৫ ও অপরজনের ২৪ বছর।

তাৎক্ষণিকভাবে কারও নাম পরিচয় জানা যায়নি। নিহত ৩ জনের ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ