জেলার খবর

ঠাকুরগাঁওয়ে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ

ঠাকুরগাঁওয়ে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ
ঠাকুরগাঁওয়ে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ

ঠাকুরগাঁওয়ে নিষিদ্ধ ৫ মণ (দেড় হাজার পিস) পিরানহা মাছ জব্দ করেছে পুলিশ।

রোববার (২৫ মে) রাতে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া হাট থেকে এসব মাছ উদ্ধার করা হয় বলে জানান সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভিরুল ইসলাম।

পুলিশ জানায়, বাংলাদেশে পিরানহা মাছ নিষিদ্ধ করেছে সরকার। তারপরও ঠাকুরগাঁওয়ের গড়েয়া হাটে গোপনে কিছু ব্যবসায়ী এসব মাছ বিক্রি করে আসছে। এমন সংবাদে রোববার রাতে ওই হাটে অভিযান চালিয়ে আড়তদার রুমনের গোডাউন থেকে দেড় হাজার পিরানহা মাছ জব্দ

করে পুলিশ।

পরে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের নির্দেশে পিরানহা মাছগুলো মাটিতে গর্ত করে পুঁতে ফেলা হয়।

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভিরুল ইসলাম বলেন, ক্ষতিকর পিরানহা মাছ ব্যবসার সাথে যারা জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ