জেলার খবর

নোয়াখালীতে আওয়ামী লীগের ২ পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৪

নোয়াখালীতে আওয়ামী লীগের ২ পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৪
নোয়াখালীতে আওয়ামী লীগের ২ পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৪

নোয়াখালীর বেগমগঞ্জের আমান উল্যাপুর বাজারের কাছে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। আধিপত্য বিস্তার নিয়ে সোমবার রাত সাড়ে ৯টার দিকে এ সংঘর্ষ হয়। এ সময় চারজন গুলিবিদ্ধ হয়েছেন। ভাঙচুর করা হয়েছে দুটি মোটরসাইকেল।

গুলিবিদ্ধরা হলেন- আমান উল্যাহপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মহেশপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে পারভেজ (২৭), ৪নং ওয়ার্ডের আইয়ুবপুর গ্রামের সফি উল্যাহর ছেলে মিজানুর রহমান পলাশ (২৬), ৮নং ওয়ার্ডের জয়নারায়ণপুর গ্রামের আবু ছায়েদের ছেলে হৃদয় (২২) ও ৮নং ওয়ার্ডের পশ্চিম জয়নারায়ণপুর গ্রামের নওশাদ ভূঞার ছেলে মো. নিশাত (২৫)। তারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আরিফুর রহমান মাহমুদের অনুসারী।

বেগমগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) ইকবাল বাহার চৌধুরী জানান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আরিফুর রহমান মাহমুদ সমর্থক ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল হুদা খোকনের লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়। রাতে খোকনের অনুসারীরা ১৫-২০টি মোটরসাইকেলের একটি বহর নিয়ে খোকনের বাড়ি যাওয়ার পথে আরিফুর রহমান মাহমুদের অনুসারীরা পেছনের কয়েকটি মোটরসাইকেলকে বাধা দেয়ার চেষ্টা করেন। একপর্যায়ে খোকনের অনুসারীরা মোটরসাইকেলের বহর থেকে সভাপতির সমর্থকদের লক্ষ্য করে গুলি করে। এ সময় চারজন গুলিবিদ্ধ হন। পরে সভাপতির অনুসারীরা পাল্টা আক্রমণ করলে সাধারণ সম্পাদকের অনুসারীরা দুটি মোটরসাইকেল ঘটনাস্থলে রেখে পালিয়ে যায়। / ই

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ