জেলার খবর

গাছ চাপা পড়ে ঘুমন্ত আ.লীগ নেতার মৃত্যু

গাছ চাপা পড়ে ঘুমন্ত আ.লীগ নেতার মৃত্যু
গাছ চাপা পড়ে ঘুমন্ত আ.লীগ নেতার মৃত্যু

বগুড়ার কাহালুতে কালবৈশাখী ঝড়ে ঘরের উপরে গাছ চাপা পড়ে নজিবর রহমান নজির (৭০) নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।

বুধবার (২৭ মে) ভোর রাতে এ ঘটনা ঘটে।

মৃত নজিবর রহমান নজির কাহালু উপজেলার কালাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন।

জানা গেছে, মঙ্গলবার (২৬ মে) রাত ১১টায় এবং বুধবার (২৭ মে) ভোর সাড়ে ৪টায় জেলার উপর দিয়ে দুই দফা কালবৈশাখী ঝড় বয়ে যায়। ভোরের দিকে ঝড়ে নজিবর রহমান নজিরের ঘরের উপরে গাছ ভেঙে পড়ে। এতে তার মাটির দোতলা ঘর ধসে যায়। এ সময় গাছ চাপা পড়ে ঘুমন্ত নজিবর রহমান নজির মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন মরদেহ উদ্ধার করে।

কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়া লতিফুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। /

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ