জেলার খবর

মুন্সীগঞ্জে মাইক্রো খাদে পড়ে নিহত ৩, আহত ৮

মুন্সীগঞ্জে মাইক্রো খাদে পড়ে নিহত ৩, আহত ৮
মুন্সীগঞ্জে মাইক্রো খাদে পড়ে নিহত ৩, আহত ৮

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়ার পাখির মোড় নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খাদে পড়ে ৩ জন নিহত এবং ৮ জন আহত হয়েছেন। বুধবার সকালে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন মো কাসির (৩৫), আলম বাদশা (২৫) ও মো. ইমরান (২২)। এ ঘটনায় আহত ৮ জনকে স্থানীয় ভবেরচর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এসব তথ্য দিয়ে ভবেরচর পুলিশ ফাঁড়ির ইনচার্য নাসির উদ্দিন মজুমদার জানান, কুমিল্লা থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাস (হায়েস) বাউশিয়ার পাখির মোড় থেকে ব্রিজ দিয়ে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক থেকে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থালে ২ জন এবং হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যান। আহত অপর ৮ জনকে ভবের চর স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছিল। হতাহতরা সবাই গাইবান্ধার বাসিন্দা। তবে এদের মধ্যে কোন আত্মীয়তার সম্পর্ক আছে কিনা তিনি বলতে পারেননি। লাশগুলো ভবেরচর পুলিশ ফাঁড়িতে রাখা আছে। মাইক্রোবাসটি পুলিশ হেফাজতে রয়েছে। নিহত কাসির গাইবান্ধার মৃত আব্দুল জাব্বারের, বাদশা মৃত আব্দুল কুদ্দুসের এবং ইমরান ইদু মিয়ার পুত্র। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক আছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ