জেলার খবর

বৌভাত খেয়ে ফেরার পথে নৌকাডুবিতে কনের বাবাসহ নিখোঁজ ৪

বৌভাত খেয়ে ফেরার পথে নৌকাডুবিতে কনের বাবাসহ নিখোঁজ ৪
বৌভাত খেয়ে ফেরার পথে নৌকাডুবিতে কনের বাবাসহ নিখোঁজ ৪

কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের কাশিমবাজার এলাকায় মেয়ের বৌভাতের দাওয়াত খেয়ে ফেরার পথে নৌকা ডুবে কনের বাবাসহ ৪ জন নিখোঁজ রয়েছেন।

বুধবার (২৭ মে) বিকেলে ৪টার দিকে ধরলা নদীতে এ নৌকা ডুবির ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার (২৮ মে) সকাল থেকে রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালাচ্ছে।

নিখোঁজরা হলেন- উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গোড়াই এলাকার কনের বাবা নুরু মিয়া (৬০), আমেনা খাতুন (৬১), জব্বার আলী (৪৫) ও কমর জামান (৪২)।

এলাকাবাসী ও পুলিশ জানায়, গত মঙ্গলবার উপজেলার দূর্গাপুর ইউনিয়নের যমুনা রায়পাড়া গ্রামের নুর ইসলামের মেয়ে নাজমা খাতুন (১৮) এর সাথে পার্শ্ববর্তী বুড়াবুড়ি ইউনিয়নের ধরলা নদীর চর কলাকাটার নামানির চর এলাকার আব্দুল হাইয়ের ছেলে আলমগীর হোসেনের (২২) সাথে বিয়ে হয়। বুধবার বরের বাড়ি থেকে দাওয়াত খেয়ে মেয়ে পক্ষের প্রায় ৪০-৪৫ জন লোক নৌকা নিয়ে বাড়ির ফিরতে রওনা হন। কিন্তু হঠাৎ মাঝ নদীতে বৃষ্টি শুরু হলে বৃষ্টি থেকে রেহাই পেতে নৌকার সকলেই পলিথিন নিয়ে টানাটানি করতে থাকেন। হুড়োহুড়ি করার কারণে নৌকাটি এসময় উল্টে ডুবে যায়। তাৎক্ষনিক অধিকাংশ যাত্রী সাঁতার কেটে নদীর তীরে আসলেও কনের বাবা নুর ইসলামসহ (৫০) চার ব্যক্তি নিখোঁজ হন। আজ বৃহস্পতিবার সকাল থেকে রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালাচ্ছে।

উলিপুর থানার ওসি মোয়াজ্জেম হোসেন জানান, নিখোঁজ ৪ জনের মধ্যে কনের বাবাসহ ৩ জন পুরুষ ও একজন নারী রয়েছেন। / আর

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ