জেলার খবর

পীরগাছায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ও ছেলের মৃত্যু

পীরগাছায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ও ছেলের মৃত্যু
পীরগাছায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ও ছেলের মৃত্যু

রংপুরের পীরগাছা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ জুন) সকালে পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

মৃতরা হলেন উপজেলার পূর্বপরান গ্রামের আজিজার রহমান (৬০) ও তার ছেলে সুমন মিয়া (২৫)।

পুলিশ জানায়, আজিজার রহমান নিজেদের পুকুরে মাছ চাষ করেন। সোমবার রাত ১২টার দিকে আজিজার রহমান ও তার ছেলে সুমন পুকুরে কলার ভেলায় চড়ে বৈদ্যুতিক বাল্ব লাগাতে যান। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এদিকে রাতে তারা বাড়ি না ফেরায় পরিবারের অন্য সদস্যরা তাদের খুঁজতে শুরু করেন। কিন্তু রাতভর তাদের কোনো সন্ধান পাননি তারা। পরে সকালে পরিবারের লোকজন পুকুরে তাদের ভাসমান মরদেহ দেখতে পান। এরপর আজিজার রহমানের জামাতা আমিনুল ইসলাম মরদেহ উদ্ধারের চেষ্টা করলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চত করেছেন। / বা২৪

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ