জেলার খবর

ভূমিকম্পে কাঁপলো বাংলাদেশ-ভারত সীমান্ত

ভূমিকম্পে কাঁপলো বাংলাদেশ-ভারত সীমান্ত
ভূমিকম্পে কাঁপলো বাংলাদেশ-ভারত সীমান্ত

বাংলাদশের সিলেট বিভাগের কয়েকটি জেলাসহ বাংলাদেশ-ভারত সীমান্তে বুধবার সকাল ৭টা ৪০ মিনিটের দিকে ভূকম্পন অনুভূত হয়। সিলেট, সুনামগঞ্জ নেত্রকোনা, হবিগঞ্জসহ কয়েকটি জেলায় ভূমিকম্প অনুভূত হয় বলে জানা গেছে।

ভূমিকম্প নির্দেশক ওয়েবসাইট আর্থকোয়াকট্র্যাক ডটকমের তথ্য অনুসারে, ভূকম্পনের উৎস ছিল নেত্রকোনার ৪১ কিলোমিটার পূর্বে ও ভূপষ্ঠের ৩০ কিলোমিটার গভীরে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ২। তবে ভারতীয় সংবাদমাধ্যমে ভূমিকম্পের মাত্রা ৪ দশমিক ৩ বলা হচ্ছে।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, মেঘালয়ের দক্ষিণপশ্চিম চেরাপুঞ্জিতেও অনুভূত হয়েছে এই ভূমিকম্প৷ তবে এতে এখনও কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

গত মাসে কয়েকবার ভূমিকম্পে কেঁপেছে ভারত। তারমধ্যে গত সপ্তাহের হরিয়ানার রোহতকে একঘণ্টার মধ্যেই আঘাত হেনেছিল দুটি ভূমিকম্প। প্রথম ভূমিকম্পের তীব্রতা ছিল ৪ দশমিক ৫ এবং দ্বিতীয়টির ২ দশমিক ৯। লকডাউনের সময় বারবার কম্পনে আতঙ্কের সৃষ্টি হয় মানুষের মধ্যে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ