জেলার খবর

জামালপুরে এমপিসহ আরও ৫৪ জনের করোনা শনাক্ত

জামালপুরে এমপিসহ আরও ৫৪ জনের করোনা শনাক্ত
জামালপুরে এমপিসহ আরও ৫৪ জনের করোনা শনাক্ত

দেশের অন্যান্য অঞ্চলের ন্যায় করোনা ভয়াবহ রূপ নিচ্ছে জামালপুরে। এবার ভাইরাসটির শিকার হয়েছেন জামালপুর-২ (ইসলামপুর) আসনের সংসদ সদস্য ফরিদুল হক খান দুলালসহ আরও ৫৪ জন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ৩৪৭ জনে দাঁড়িয়েছে।

জেলা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান তাহের গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নতুন আক্রান্তদের মধ্যে ইসলামপুর উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক এবং উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোজীনা আক্তারও রয়েছেন।

ডা. মাহফুজুর রহমান তাহের জানান, ‘বুধবার (৩ জুন) রাতে ময়মনসিংহ মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাব থেকে পাঠানো রিপোর্টে তাদের করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এর মধ্যে ইসলামপুর উপজেলাতেই ১৭ জন।’

তিনি জানান, ‘ময়মনসিংহ পিসিআর ল্যাবের নমুনা পরীক্ষায় জামালপুরের ৫৭ জনের কোভিড-১৯ সংক্রমণ ধরা পড়ে। এদের মধ্যে তিনজনের ফলোআপ রিপোর্ট হওয়ায় নতুন আক্রান্তের সংখ্যা ৫৪ জন।’

সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস জানান, ‘বুধবার জেলায় নতুন করে করোনা পজিটিভ শনাক্ত হওয়া ব্যক্তিদের প্রাতিষ্ঠানিক ও হোম আইসোলেশনে রেখে চিকিৎসার ব্যবস্থা করাসহ যেখানে যা যা করা দরকার সেভাবেই পদক্ষেপ নেওয়া হচ্ছে।’

এছাড়া জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন চার জন এবং সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১২৯ জন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ