জেলার খবর

পাবনায় একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার

পাবনায় একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার
পাবনায় একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার

পাবনার পৌর সদরের দিলালপুর মহল্লায় বাবা-মা ও মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৫ জুন) দুপুরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন,রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জব্বার (৬০), তার স্ত্রী ছুম্মা খাতুন (৫০) ও মেয়ে সানজিদা খাতুন (১২)। তারা এই বাসায় ভাড়া থাকতেন।

পাবনা পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম জানান, দিলালপুর মহল্লার মৃত আব্দুল খালেকের বাসায় চার বছর ধরে স্ত্রী সন্তান নিয়ে ভাড়া থাকেন অবসরপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জব্বার। গত তিনদিন ধরে এই বাসা থেকে কেউ বাইরে বের না হওয়ায় এলাকাবাসীর সন্দেহ হলে বাসার খোলা জানালা দিয়ে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে জানায় স্থানীয়রা।

পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বাড়িটি ঘিরে রাখে। তবে পুলিশের প্রাথমিক ধারণা, দুই-তিনদিন আগে বাসায় ঢুকে তাদের হত্যা করেছে দূর্বৃত্তরা। নিহতদের শরীরে কোপানোর ক্ষত চিহ্ন পাওয়া গেছে। রাজশাহী থেকে ফরেনসিক টিম পাবনায় আসার পর বিস্তারিত জানানো যাবে।

জানা গেছে, বিকেল সাড়ে ৩টার দিকে বাড়ির মূল ফটকের তালা ভেঙে পুলিশের পাবনা ক্রাইম ব্রাঞ্চের সদস্যরা বাড়ির ভেতরে প্রবেশ করেছে। দোতলা বিশ্লিষ্ট বাড়িতে ওই কৃষি কর্মকর্তা বছর তিনেক হলো ভাড়া রয়েছেন বলে জানা গেছে। ওই বাড়িতে আর কোনো ভাড়াটিয়া নেই। বাড়ির মূল মালিক দেশের বাইরে থাকেন বলে স্থানীয়দের মাধ্যমে জানা গেছে। এ ঘটনায় স্থানীয় সাধারণ মানুষদের মধ্যে বেশ আতঙ্ক বিরাজ করছে। / একু

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ