সিলেটের সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বদর উদ্দিন আহমদ কামরান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে তার নমুনা পরীক্ষার রিপোর্টে করোনা পজেটিভ আসে।
গত বৃহস্পতিবার তার নমুনা সংগ্রহ করা হয় বলে জানিয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি কামরান। বর্তমানে তিনি নগরীর ছড়ারপারে নিজের বাসায় আইসোলেশনে আছেন জানিয়ে বলেন, শারীরিকভাবে এখনও সুস্থ আছেন।
গত ২৮ মে কামরানের স্ত্রী আসমা কামরানের নমুনা পরীক্ষার রিপোর্ট করোনা পজেটিভ আসে। এরপর থেকে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসমা কামরান বাসায় আইসোলেশনে এবং কামরান নিজে বাসায় কোয়ারেন্টাইনে ছিলেন।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: