বগুড়া সদর উপজেলার খামারকান্দি এলাকায় পিকআপ চাপায় ২ জন নিহত হয়েছেন।
শনিবার (৬ জুন) ভোর সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- খামারকান্দি পশ্চিমপাড়ার মৃত আফতাব হোসেনের ছেলে দেলোয়ার হোসেন (৪৫) ও একই এলাকার মৃত আফছার আলীর ছেলে দুলাল হোসেন (৪০)।
জানা গেছে, ভোরে ঘুম থেকে উঠে ওই এলাকার একটি সড়কের পাশে বসেছিলেন দেলোয়ার হোসেন ও দুলাল হোসেন। তখন একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। এ ঘটনায় পিকআপের চালক-হেলপার পালিয়ে গেছে।
স্থানীয় বাসিন্দা হাতেম আলী জানান, নিহত দেলোয়ার হোসেন দরজির ও দুলাল হোসেন কৃষিকাজ করতেন।
বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম রেজা বার্তা২৪.কমকে জানান, দুর্ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: