জেলার খবর

মানিকগঞ্জে বজ্রপাতে স্কুলশিক্ষকের মৃত্যু

প্রতীকি ছবি
প্রতীকি ছবি

মানিকগঞ্জ সদর উপজেলার মালঞ্চ গ্রামে বজ্রপাতে একজন নিহত ও চারজন আহত হয়েছেন। শনিবার দুপু‌রের দিকে বাড়ির পাশে ধান মাড়াইকালে হঠাৎ বজ্রপাতে এই হতাহতের ঘটনা ঘটে।

নিহত মো. জাহাঙ্গীর আলম মানিকগঞ্জ পৌরসভার মালঞ্চ এলাকার জসিম উদ্দিনের ছেলে। তিনি মানিকগঞ্জ জেলা শহরের পোড়রা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

পরিবারের বরাত দিয়ে বিদ্যালয়টির প্রধান শিক্ষক পারভীন আক্তার জানান, জোহ‌রের আজানের পর বাড়ির পাশে ধানের খোলায় মারাইযন্ত্র দিয়ে ধান মাড়াই করছিলেন জাহাঙ্গীর আলম এবং সিরাজগঞ্জ থেকে আসা দুজন দিনমজুর। সেখানে আরো উপস্থিত ছিলেন তাঁর মা রিজিয়া বেগম ও ফুফু আয়েশা বেগম। হঠাৎ বৃষ্টিসহ বজ্রপাতে মারাত্মকভাবে আহত হন জাহাঙ্গীর। সাথে থাকা অন্যরাও আহত হন।

আহত জাহাঙ্গীর ও আয়েশা বেগমকে মানিকগঞ্জ জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বে থাকা ডা. বদরুল আলম জানান, বজ্রপাতে আহত জাহাঙ্গীর আলম হাসপাতালে আনার আগেই মারা গেছেন। আহত আয়েশা বেগমকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

নিহত মো. জাহাঙ্গীর আলম ১৩ ও ৭ বছরের দুই মেয়ে ও স্ত্রীকে রেখে অকালেই চলে গেলেন। তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন তাঁর সহকর্মী শিক্ষক ও বন্ধুরা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ