জেলার খবর

হাত বেঁধে পানিতে চুবিয়ে শিশু হত্যা, গৃহপরিচারিকা আটক

হাত বেঁধে পানিতে চুবিয়ে শিশু হত্যা
হাত বেঁধে পানিতে চুবিয়ে শিশু হত্যা

চাঁদপুরের শাহরাস্তিতে হাত বেঁধে পাঁচ বছরের শিশু জান্নাতুল মাওয়াকে পানিতে ডুবিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ঘাতক গৃহপরিচারিকা ফাতেমা আক্তার ফতুকে আটক করেছে পুলিশ।

শনিবার (৭ জুন) জেলার শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়নের বলশিদ গ্রামের এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়নের বলশীদ গ্রামের তালুকদার বাড়ির মৃত শামসুল হকের স্বামী পরিত্যক্তা মেয়ে ফাতেমা বেগম (৩৫) একই বাড়ির মৃত খোরশেদ আলমের মেয়ে বিধবা কাজল রেখার ঘরে গৃহপরিচারিকার কাজ করতো। ফাতেমা ৪/৫ মাস আগে কাজ থেকে অব্যাহতি নিয়ে ঘটনার দিন সকালে আবারও কাজল রেখার ঘরে আসে।

ঘটনার দিন ফাতেমা আকতার ফতু নিজের শিশু ছেলেকে খুঁজতে শিশু জান্নাতুল মাওয়াকে পাঠাতে চাইলে সে অপারগতা জানায়। পরে ক্ষুব্দ হয়ে ফাতেমা আক্তার জান্নাতুল মাওয়াকে দড়ি দিয়ে হাত বেঁধে বাড়ির পাশে ডোবার পানিতে চুবিয়ে হত্যা করে মৃতদেহ কচুরিপানা দিয়ে ডেকে রাখে। পরে নিহত জান্নাতুল মাওয়ার মা মেয়েকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করলে ফাতেমা আক্তার ফতুর ৪ বছর বয়সী শিশু আরাফাত তার মা পানিতে চুবিয়ে জান্নাতুল মাওয়াকে হত্যা করেছে বলে লোকজনকে বলে দেয়। পরে শিশুর দেখানো স্থান থেকে মাওয়ার মৃতদেহ উদ্ধার করে এলাকাবাসী। এ সময় তারা ঘাতক ফাতেমা আক্তার ফতুকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মো.শাহআলম জানান, ঘাতক ফাতেমাকে আটক কর হয়েছে। এ ঘটনায় নিহত জান্নাতুল মাওয়ার মা কাজল রেখা শনিবার বিকেলে বাদী হয়ে হত্যা মামলা করেছেন। জান্নাতুল মাওয়ার মরদেহ ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করা হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ