লিবিয়ায় বাংলাদেশিদের গুলি করে হত্যার ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তারা স্থানীয় দালাল, দেশীয় পাচারকারী ও লিবিয়ার ক্যাম্পের মালিক বলে জানা গেছে।
সোমবার (৮ জুন) সকালে ডিএমপির গণমাধ্যম শাখার উপ-কমিশনার (ডিসি) হোসেন জানান, রোববার রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাদের গ্রেপ্তার করে। এ ঘটনায় রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় ২২টি মামলা করা হয়েছে। এ বিষয়ে বেলা সাড়ে ১১টায় ডিএমপির মিডিয়া সেন্টারে বিস্তারিত জানানো হবে।
গত ২৮ মে লিবিয়ায় ২৬ বাংলাদেশি হত্যার ঘটনায় দায়ের করা ২২ মামলায় ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে তেজগাঁও থেকে আটক সুজন মিয়া নামে একজন রোববার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: