লিবিয়া ট্র্যাজেডিতে স্থানীয় দালাল, দেশীয় পাচারকারী ও লিবিয়া ক্যাম্পের মালিকসহ চার জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি।
সোমবার (৮ জুন) ডিএমপি মিডিয়া থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পরবর্তীতে বিফ্রিং করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
এদিকে, লিবিয়ায় ২৬ বাংলাদেশিকে হত্যার ঘটনায় এখন পর্যন্ত ২২টি মামলা রুজু করা হয়েছে। আসামিদেরকে চিহ্নিত করে আইজিপির নির্দেশে গ্রেফতারে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। এরইমধ্যেই এই ৪ জনসহ মোট ১১ জনকে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিট। সংশ্লিষ্ট অন্যদেরকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
অবৈধ প্রত্যেক মানব পাচারকারীর বিরুদ্ধে বাংলাদেশ পুলিশের এই অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে পুলিশ সদরদফতর।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: