জেলার খবর

মেহেরপুরে শ্যামলী বাসের ধাক্কায় প্রাণ গেল শিশুর

মেহেরপুরে শ্যামলী বাসের ধাক্কায় প্রাণ গেল শিশুর
মেহেরপুরে শ্যামলী বাসের ধাক্কায় প্রাণ গেল শিশুর

মেহেরপুরের গাংনী উপজেলায় শ্যামলী পরিবহনের একটি বাসের ধাক্কায় খাদিজা খাতুন (৪) নামের এক শিশু নিহত হয়েছে। উপজেলার আকুবপুর চটকাতলা নামক স্থানে কুষ্টিয়া-মেহেরপুর সড়কে আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা হয়।

খাদিজা খাতুন আকুবপুর চটকাতলা এলাকার সেলিম হোসেনের মেয়ে। পরিবার ও স্থানীয়রা জানান, আজ সকালে বাড়ির পাশে রাস্তা পার হওয়ার জন্য দাঁড়িয়ে ছিল খাদিজা খাতুন। এ সময় মেহেরপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী শ্যামলী এন আর পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই মৃত্যু হয় খাদিজার।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে খাদিজার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মটমুড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সোহেল আহমেদ।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মো. ওবাইদুর রহমান জানান, দুর্ঘটনার পরই বাস নিয়ে পালিয়ে যায় চালক। বাসটি জব্দ ও চালককে আটকের চেষ্টা চলছে। এ ছাড়া নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। / এনটি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ