জেলার খবর

নওগাঁয় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

নওগাঁয় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১
নওগাঁয় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

নওগাঁর পোরশা উপজেলার ফকিরের মোড় এলাকায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দেলোয়ার নামে এক ব্যক্তি মারা গেছে। পুলিশের দাবি, নিহত দেলোয়ার ডাকাত সর্দার ও একাধিক মামলার আসামি।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে অস্ত্র উদ্ধার করতে ফকিরের মোড় এলাকায় যান তারা। এসময় তাদের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পাল্টা গুলি চালায় পুলিশ। এতে ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয় দেলোয়ার। ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে যায়। পরে দেলোয়ারকে উদ্ধার করে পোরশা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার মুহা. রাশিদুল হক জানান, ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র, গুলি ও মাদক উদ্ধার হয়েছে। এ ঘটনায় পোরশা থানায় একটি মামলা হয়েছে। নিহত দেলোয়ার পোরশা উপজেলার অনাথপুর গ্রামের বাসিন্দা ছিলেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ