জেলার খবর

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বাড়ির একাংশে ধস, দগ্ধ ৭

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বাড়ির একাংশে ধস, দগ্ধ ৭
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বাড়ির একাংশে ধস, দগ্ধ ৭

সাভারের আশুলিয়ার একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের সাতজন দগ্ধ হয়েছেন। এ ছাড়া বিস্ফোরণে দোতালা বাড়ির একাংশ ধসে পড়েছে।

মঙ্গলবার সকাল পৌনে ৬টার দিকে কাঠগড়া এলাকার একটি দোতলা বাড়ির দ্বিতীয় তলায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন– লিটন (৩২), সোহেল (২৭), রিপন (২৬), সালমা (৩০), শান্তা (২৫), আজিজুল (৭) ও ইমরান (৫)। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে পাঠানো হয়েছে।

আশুলিয়া থানার এসআই রকিবুল ইসলাম জানান, সকাল পৌনে ৬টার দিকে আশুলিয়ার কাঠগড়া পূর্বপাড়ায় একটি দোতলা বাড়ির নিচতলার ফ্ল্যাটে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। বিস্ফোরণের পরে অগ্নিকাণ্ডে সাতজন দগ্ধ হন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে পাঠানো হয়েছে।

দগ্ধদের মধ্যে লিটন ও শান্তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। আহতরা সবাই একই পরিবারের সদস্য। সিলিন্ডার বিস্ফোরণে ভবনটির একাংশ ধসে পড়ে। প্রাথমিকভাবে জানা যায়, রান্না করার সময় সিলিন্ডারের বিস্ফোরিত হয়। / ইত্তে

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ