জেলার খবর

লালমনিরহাটে মধ্যযুগীয় কায়দায় কিশোরকে নির্যাতন, আটক ১

লালমনিরহাটে মধ্যযুগীয় কায়দায় কিশোরকে নির্যাতন, আটক ১
লালমনিরহাটে মধ্যযুগীয় কায়দায় কিশোরকে নির্যাতন, আটক ১

লালমনিরহাটে চুরির অপবাদে মমিনুল ইসলাম নামে এক কিশোরকে মধ্যযুগীয় কায়দায় প্রকাশ্যে নির্যাতন করা হয়েছে।

এ ঘটনায় নির্যাতনকারী জেলা ট্রাক মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আশরাফ আলী লালকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৯ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম নির্যাতনকারীকে আটকের খবর নিশ্চিত করেন।

এর আগে ওই কিশোরকে নির্যাতনের কিছু স্থিরচিত্র ও একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। নির্যাতনের শিকার কিশোর শহরের চাঁদনি বাজার এলাকার বাসিন্ধা বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে শহরের মিশন মোড়ে ব্যাটারিচালিত অটোরিকশা থেকে তেল চুরির অভিযোগে কিশোর মমিনুল ইসলামকে আটক করেন স্থানীয় ব্যবসায়ীরা। কিছুক্ষণ পর জেলা ট্রাক মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আশরাফ আলী লাল ঘটনাস্থলে এসে তাকে মারধর শুরু করেন।

এক পর্যায়ে ওই কিশোর নিজেকে বাঁচাতে আশরাফ আলীর পা ধরে ক্ষমা চাইলেও তিনি তাকে পিটাতে থাকেন। মারধরের এক পর্যায়ে স্থানীয়দের অনুরোধে ওই কিশোরকে ছেড়ে দেন তিনি।

পরে রাত সাড়ে ৮টার দিকে ওই কিশোরকে নির্যাতনের স্থিরচিত্র ও একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এরপর শুরু হয় আইন-শৃঙ্খলা বাহিনীর দৌড়ঝাঁপ।

এরপর জেলা ট্রাক মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আশরাফ আলী লালকে শহরের মিশন মোড়ের নিজ বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে যান পুলিশ সদস্যরা।

এ বিষয়ে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ আলম জানান, নির্যাতনকারীকে থানায় আনা হয়েছে। ভিকটিমের পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ