জেলার খবর

রাজশাহী হাসপাতালে উপসর্গে ২ জনের মৃত্যু

রাজশাহী হাসপাতালে উপসর্গে ২ জনের মৃত্যু
রাজশাহী হাসপাতালে উপসর্গে ২ জনের মৃত্যু

করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে দুইজনের মৃত্যু হয়েছে। করোনা রোগীদের জন্য স্থাপিত ২৯ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

যাদের মধ্যে একজন মারা যান বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে। আরেকজনের মৃত্যু হয় আজ শুক্রবার সকাল ৭টার দিকে। মারা যাওয়া দু’জন করোনায় আক্রান্ত ছিলেন কী-না তা জানতে নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস।

মৃতরা হলেন, নওগাঁ সদর উপজেলার ঘোষপাড়া গ্রামের চিত্তরঞ্জন মণ্ডলের ছেলে চিরঞ্জিত মণ্ডল (৫০) ও রাজশাহীর বাগমারা উপজেলার মজিদপুর গ্রামের নবিকুর রহমানের স্ত্রী ফাতেমা বেগম (৪৫)।

ডা. সাইফুল ফেরদৌস বলেন, ‘চিরঞ্জিত মণ্ডল একজন শিক্ষক ছিলেন। জ্বর ও শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। তাকে করোনা রোগীদের নির্ধারিত ২৯ নম্বর ওয়ার্ডে পাঠানো হয়। সেখানে ঘণ্টাখানেক পরেই তিনি মারা যান। রাতেই তার নমুনা সংগ্রহ করে স্বাস্থ্যবিধি মেনে সৎকার করার পরামর্শ দেয়া হয়েছে।’

অপরদিকে, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে গত ৯ জুন হাসপাতালে ভর্তি করা হয়েছিল ফাতেমা বেগমকে। শুক্রবার সকাল ৭টার দিকে তিনি মারা যান। তারও নমুনা সংগ্রহ করা হয়েছে এবং স্বাস্থ্যবিধি মেনে লাশ দাফনের পরামর্শ দেয়া হয়েছে বলে জানান তিনি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ