জেলার খবর

পাবনায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এইচএসসি পরীক্ষার্থীর

পাবনায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এইচএসসি পরীক্ষার্থীর
পাবনায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এইচএসসি পরীক্ষার্থীর

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় বালুবাহী ট্রাকের ধাক্কায় জুয়েল রানা নামে এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় চাটমোহর-বাঘাবাড়ি সড়কে মুন্ডতোষ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জুয়েল রানা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের পাথাইলহাট গ্রামের নুরুল ইসলামের ছেলে এবং সে চাটমোহর টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটউটের এইচএসসি পরীক্ষার্থী ছিলো।

স্থানীয়রা জানান, সন্ধ্যায় জুয়েল ফরিদপুর থেকে মোটরসাইকেলে উপজেলার পাথাইলহাট গ্রামে নিজ বাড়ি ফিরছিলো। পথিমধ্যে মুন্ডতোষ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি বালুবাহী ট্রাক তার মোটরসাইকেলে ধাক্কা দেয়।

পরে স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসাধীন থেকে রাতে তার মৃত্যু হয়।

চাটমোহর থানার ওসি সেখ নাসীর উদ্দিন জানান, পুলিশ খবর পাওয়ার আগেই পরিবারের লোকজন হাসপাতাল থেকে মরদেহ নিয়ে চলে গেছে। এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ দেয়নি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ