মহামারী করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকোল কলেজ হাসপাতালের নতুন ভবনের পঞ্চম থেকে অষ্টম তলা পর্যন্ত চারটি ফ্লোরকে করোনা ডেডিকেটেড হাসপাতালে রূপান্তর করা হয়েছে। এতে দশটি আইসিইউ, ৪০টি কেবিন ও ১০০ শয্যা রয়েছে। শনিবার বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনে ফিতা কেটে ও ফলক উন্মোচন করে করোনা ডেডিকেটেড হাসপাতালের উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।
এসময় ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, জেলা প্রশাসক মিজানুর রহমান, স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. আবুল কাসেম, সিভিল সার্জন ডা. এ বি এম মসিউল আলম, ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. চিত্ত রঞ্জন দেবনাথ ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. লক্ষ্মী নারায়ণ মুজমদারসহ চিকিৎসকগণ উপস্থিত ছিলেন। / বিডিপ্র
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: