জেলার খবর

নাসিমের মৃত্যু নিয়ে ব্যাঙ্গ, বেরোবি শিক্ষিকা আটক

নাসিমের মৃত্যু নিয়ে ব্যাঙ্গ, বেরোবি শিক্ষিকা আটক
নাসিমের মৃত্যু নিয়ে ব্যাঙ্গ, বেরোবি শিক্ষিকা আটক

সদ্য প্রয়াত সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের মৃত্যু নিয়ে ফেসবুকে ব্যঙ্গাত্মক স্ট্যাটাস দেওয়ায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বাংলা বিভাগের শিক্ষিকা সিরাজুম মুনিরাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় আইসিটি আইনে তাকে গ্রেপ্তার করা হয়।

শনিবার (১৩ জুন) রাত সাড়ে ১২টার দিকে তাকে রংপুর মেট্রোপলিটন তাজহাট থানা পুলিশ গ্রেপ্তার করে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কর্ণেল আবু হেনা মুস্তাফা কামাল (অবঃ) দায়ের করা মামলায় শিক্ষিকা সিরাজুম মুনিরাকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছে তাজহাট থানা পুলিশ ।

সাবেক সাবেক স্বাস্থ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর অন্যতম সদস্য মোহাম্মদ নাসিম শনিবার সকালে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে ওই শিক্ষিকা তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে ব্যাঙ্গাত্মক একটি স্ট্যাটাস দিলে ক্ষোভে ফেটে পড়েন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগসহ স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ। ওই পোস্টের স্ক্রিনশট ছড়িয়ে পরে সামাজিক যোগাযোগ মাধ্যমেও।

বিষয়টি বুঝতে পেরে রাতে ফেসবুক আইডি থেকে স্ট্যাটাসটি সরিয়ে দুঃখ প্রকাশ করেন সিরাজুম মুনিরা। নিজের ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে পরপর দুইটি স্ট্যাটাস দেন।

এদিকে অভিযুক্ত শিক্ষিকাকে কারণ দর্শনের নোটিশ প্রদান করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নোটিশ প্রাপ্তির তিন দিনের মধ্যে উক্ত শিক্ষিকাকে জবাব দিতে বলা হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ