জেলার খবর

চাঁদপুরে করোনা উপসর্গ নিয়ে ১ দিনে ৫ জনের মৃত্যু

চাঁদপুরে করোনা উপসর্গ নিয়ে ১ দিনে ৫ জনের মৃত্যু
চাঁদপুরে করোনা উপসর্গ নিয়ে ১ দিনে ৫ জনের মৃত্যু

চাঁদপুরে করোনা উপসর্গ জ্বর, শ্বাসকষ্ট নিয়ে সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদরে ১ জন, মতলবের ২ জন, হাজীগঞ্জের ১জন, শাহারাস্তীর ১ জন।

চাঁদপুর সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে সোমবার দুপুরে মতলব উত্তর উপজেলার কালিকাপুর গ্রামের জয়নাল আবেদীন প্রধান(৮২) মৃত্যু হয়। সকালে জ্বর, শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন।

সোমবার বিকেলে মতলব উত্তর উপজেলার উপজেলর ইসলামাবাদ ইউনিয়নের সাতবাড়িয়া নন্দলালপুর এলাকার শাহ-আলমের স্ত্রী শাহিনুর বেগম (৫০) মৃত্যুবরণ করেন। তিনি কয়েকদিন যাবত জ্বর, শ্বাসকষ্ট নিয়ে ভুগছিলেন। ৯ জুন তার নমুনা সংগ্রহ করা হয়, ১৩ জুন করোনা পজেটিভ রিপোর্ট আসে। মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা ডা. নুশরাত জাহান মিথেন বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার বিকেলে হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের দেশখাগুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আব্দুল খালেক (৪৮) মারা যায়। তিনি কিছুদিন যাবত জ্বর, সর্দি, শ্বাসকষ্টে ভুগছিলেন। সোমবার সকালে শ্বাসকষ্ট বেড়ে গেলে সদর হাসপাতালে নেয়া হয়। সেখানেই তিনি মারা যান। তার করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে।

সোমবার দুপুরে শাহারাস্তি উপজেলার পৌরভূমি অফিসের কর্মচারী আব্দুস সালাম(৪৮) কুমিল্লার একটি হাসপাতালে মারা যান। সন্ধ্যায় তার দাফন সম্পন্ন হয়েছে। নিজমেহার গ্রামের বাসিন্দা আব্দুস সালাম জ্বর, সর্দি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তার নমুনা সংগ্রহ করেছে।

চাঁদপুর শহরের বিশিষ্ট লেখক ও বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী দেলোয়ার হোসেন (৬৫) সোমবার গভীর রাতে মাদ্রাসা রোডস্থ নিজ বাসায় মৃত্যুবরণ করেন। চাঁদপুর গণস্বাস্থ্য প্রকৌশল দপ্তর থেকে তিনি অবসর গ্রহণ করেন। তিনি স্থানীয় ও জাতীয় পত্রিকায় সমসাময়িক ও চাঁদপুরের যুদ্ধকালীন বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখি করতেন। / বিডি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ