জেলার খবর

ইউপি সদস্যকে ঘরে ঢুকে গুলি, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু

ইউপি সদস্যকে ঘরে ঢুকে গুলি, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু
ইউপি সদস্যকে ঘরে ঢুকে গুলি, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু

বান্দরবানে অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলিতে গুলিবিদ্ধ ইউনিয়ন পরিষদের সদস্য চাইনা ছাহ্লা মারমা (৩৪) মারা গেছেন। গতকাল সোমবার রাতে চট্টগ্রামে নেওয়ার পথে সাড়ে ১১টায় তাঁর মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সদর উপজেলার কুহালং ইউনিয়নের বাকিছড়া এলাকায় ঘরের মধ্যে ঢুকে ওই ইউপি সদস্যকে গুলি করে অস্ত্রধারী সন্ত্রাসীরা। এতে ঊরুতে গুলিবিদ্ধ হন ইউপি মেম্বার চাইনা ছাহ্লা মারমা (৩৪)। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

গুলিবিদ্ধ আহত অবস্থায় ইউপি সদস্যকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

কুহালং ইউনিয়ন চেয়ারম্যান সানুপ্রু মারমা বলেন, 'সন্ধ্যার কিছুক্ষণ পর ঘরের মধ্যে ঢুকে ইউপি সদস্য চাইনা ছাহ্লাকে গুলি করে সন্ত্রাসীরা। পায়ের ওপরের অংশে গুলিবিদ্ধ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মেম্বারের মৃত্যু হয়। অস্ত্রধারী সন্ত্রাসীরা কারা, জানতে পারিনি।'

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী জানান, গুলিবিদ্ধ ইউপি সদস্যকে চট্টগ্রামে নেওয়ার পথে তিনি মারা যান। / এন

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ