জেলার খবর

গাজীপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে সন্ত্রাসী নিহত

ছবিঃ ভোরের কাগজ
ছবিঃ ভোরের কাগজ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হাবিবপুর এলাকায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক সন্ত্রাসী ও মাদক কারবারী নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত আবু হানিফের বিরুদ্ধে মাদক, অস্ত্রসহ বিভিন্ন অভিযোগে থানায় ১০টি মামলা রয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছ।

নিহত আবু হানিফ মাদারীপুরের কালকিনি থানার সাহেব রামপুর গ্রামের কাঞ্চন সিকদারের ছেলে। তিনি কালিয়াকৈর উপজেলার হাবিবপুর গ্রামে শ্বশুড় মজিবুর রহমানের বাসায় বসবাস করতেন।

কালিয়াকৈর থানার উপপরিদর্শক মুক্তি মাহমুদ জানান, গেল বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে হাবিবপুর এলাকায় সন্ত্রাসী ও মাদক কারবারী আবু হানিফ তার সহযোগীদের সঙ্গে মাদক ও অস্ত্র কেনা বেচা নিয়ে বৈঠক করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে হানিফ ও তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছুড়লে হানিফ গুলিবিদ্ধ হন। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা হানিফকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি পাইপগান ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। গুলাগুলির সময় পুলিশের দুই উপপরিদর্শকসহ চার পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

নিহত আবু হানিফের বিরুদ্ধে কালিয়াকৈর থানায় অস্ত্র, মাদক, ডাকাতি, মারামারিসহ বিভিন্ন অভিযোগে ১০টি মামলা রয়েছে। / ভো

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ