জেলার খবর

ফুটবল খেলাকে কেন্দ্র করে বান্দরবানে যুবককে পিটিয়ে হত্যা, আটক ১

ফুটবল খেলাকে কেন্দ্র করে বান্দরবানে যুবককে পিটিয়ে হত্যা, আটক ১
ফুটবল খেলাকে কেন্দ্র করে বান্দরবানে যুবককে পিটিয়ে হত্যা, আটক ১

বান্দরবানে ফুটবল খেলাকে কেন্দ্র করে মংহ্লা ওয়াই মারমা (২৬) নামের এক যুবককে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের লামারপাড়ায় গতকাল শুক্রবার সন্ধ্যার পর এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ সাফাই অং মারমা (২৫) নামের এক যুবককে আটক করেছে।

নিহত মংহ্লা ওয়াই মারমা উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের লামারপাড়া গ্রামের চসা ওয়াই মারমার ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, উপজেলার লামারপাড়া মাঠে বিকেলে স্থানীয় যুবকরা ফুটবল খেলছিল। সে সময় নেশাগ্রস্ত অবস্থায় মাঠে ফুটবল খেলতে চান যুবক মংহ্লা ওয়াই মারমা। কিন্তু একই গ্রামের যুবক চসামং মারমা তাঁকে খেলায় নিতে অপারগতা জানান। এ নিয়ে তাঁদের মধ‌্যে বাগ্‌বিতণ্ডা হয়। এর পর খেলা শেষে সবাই বাড়িতে ফিরে যান। কিন্তু নেশাগ্রস্ত ওই যুবক লাঠি নিয়ে সন্ধ্যায় আবারও খেলতে বাধা দেওয়া যুবকের বাড়িতে গিয়ে ঝগড়ায় জড়িয়ে পড়েন। দুজনের মধ্যে ঝগড়ার একপর্যায়ে নেশাগ্রস্তের হাতের লাঠিটি ছিনিয়ে নিয়ে মাথায় আঘাত করে সাফাই অং মারমা নামের এক যুবক। এতে মাটিতে লুটিয়ে পড়েন নেশাগ্রস্ত যুবক মংহ্লা ওয়াই মারমা। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ আজ সকালে গিয়ে নিহত যুবকের লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ‌্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন‌্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নাইক্ষ্যংছড়ি থানায় একটি হত্যা মামলা করা হয়েছে। / এন্টি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ