জেলার খবর

ভোলায় ওষুধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ভোলায় ওষুধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
ভোলায় ওষুধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ভোলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নে দোকান থেকে বাড়ি ফেরার পথে প্রবীর মাঝি (৩৭) নামে এক ওষুধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় সঙ্গে থাকা তার ছোট ভাই সজিব মাঝি গুরুতর আহত হন।

রোববার (২১ জুন) রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনার সঙ্গে জড়িত আব্বাসউদ্দীন নামে একজনকে স্থানীয়রা গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন।

পুলিশ ও হাসপাতাল সূত্র জানা যায়, প্রতিদিনের মতো ফার্মেসি ব্যবসায়ী প্রবীর বটতলা এলাকায় তার ওষুধের দোকান (দীপরাজ ফার্মেসি) বন্ধ করে ছোট ভাই সজিবকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে বাড়ির উদ্দেশে রওনা হয়। পথে দুর্বৃত্তরা রাস্তায় গাছ ফেলে তাদের গতি রোধ করে। কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা তাদের ওপর হামলা চালিয়ে সঙ্গে থাকা চার লাখ টাকা ও চার ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

এ সময় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে দুই ভাই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক প্রবীরকে মৃত ঘোষণা করে।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন জানান, ঘটনার সঙ্গে জড়িত চারজনকে পুলিশ চিহ্নিত করতে সক্ষম হয়েছে। এর মধ্যে একজনকে স্থানীয়রা গণধোলাই দিলে পুলিশ সেখান থেকে তাকে আটক করে। বাকিদের ধরতে পুলিশের অভিযান চলছে। / বার্তা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ