জেলার খবর

করোনায় আরও এক চিকিৎসকের মৃত্যু

করোনায় আরও এক চিকিৎসকের মৃত্যু
করোনায় আরও এক চিকিৎসকের মৃত্যু

করোনায় আক্রান্ত হয়ে দেশে আরও এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। মৃত ডা. মুজিবুর রহমান রিপন ( ৪৪) কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজ ও হাসপাতালের সহযোগী অধ্যাপক (শিশু বিভাগ) হিসেবে কর্মরত ছিলেন।

শনিবার (২০ জুন) সকালে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পরে ওই দিনই রাত ১২টায় স্বাস্থ্যবিধি মেনে মরহুমের গ্রামের বাড়ি ঠাকুরগাঁয়ের হরিপুর উপজেলার কামারপুকুর গ্রামে তাকে সমাহিত করা হয়। তিনি স্থানীয় মৃত খতিব উদ্দিনের ছেলে।

হরিপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, ডা. মুজিবুর রহমান শ্বাসকষ্টের সমস্যা নিয়ে গত ৩ জুন ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। সেখানে পরীক্ষায় তার করোনা পজিটিভ আসে। গত ১৬ জুন শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

পরে রাত ১২টায় স্বাস্থ্যবিধি মেনে মরহুমের নিজ গ্রামে লাশ দাফন সম্পন্ন করে কোয়ান্টাম ফাউন্ডেশন। কোয়ান্টামের ঠাকুরগাঁওয়ের আহ্বায়ক আশাফুদ্দোজা শিশির বিষয়টি নিশ্চিত করেছেন।

বিএমএর তথ্য অনুযায়ী, দেশ এ পর্যন্ত চিকিৎসক, নার্সসহ ৩ হাজার ২৩৬ জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে চিকিৎসক এক হাজার ২০ জন। ৩০ জন চিকিৎসক কোভিড-১৯ সংক্রমণ নিয়ে এবং পাঁচজন এ ভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছেন। / একু

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ