জেলার খবর

চট্টগ্রামে চালু হলো চসিকের ২৫০ শয্যার কোভিড হাসপাতাল

চট্টগ্রামে চালু হলো চসিকের ২৫০ শয্যার কোভিড হাসপাতাল
চট্টগ্রামে চালু হলো চসিকের ২৫০ শয্যার কোভিড হাসপাতাল

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ১৯৪ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ২৪৪ জনে। নতুন করে মারা যাওয়া দু’জনসহ মোট মৃত্যুবরণ করেছেন ১৪১ জন। জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানানো হয়। এদিকে, রবিবার চালু হয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) উদ্যোগে স্থাপিত ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল। চট্টগ্রামে বেশ কটি হাসপাতাল ও কেন্দ্রে করোনার চিকিৎসা চলমান থাকলেও এককভাবে এটিই সবচেয়ে বড়।

রবিবার সকালে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, শনিবার রাত পর্যন্ত পূর্ববর্তী চব্বিশ ঘণ্টায় মোট ৬৭০ নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে ১৯৪। আক্রান্তদের মধ্যে ১২৮ জন মহানগর এলাকার এবং ৬৬ জন বিভিন্ন উপজেলার। এদিন মোট ৫টি কেন্দ্রে নমুনা পরীক্ষা হয়।

চট্টগ্রামের সিভিল সার্জন ডাঃ সেখ ফজলে রাব্বি জানান, শনিবার ফৌজদারহাটে অবস্থিত বিআইটিআইডিতে ২৭৭ নমুনা পরীক্ষায় ৯৭, চট্টগ্রাম মেডিক্যাল কলেজে ২০৩ নমুনা পরীক্ষায় ৬২, সিভাসুতে ১২৯ নমুনা পরীক্ষায় ১৬, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৬০ নমুনা পরীক্ষায় ১৮ এবং কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১ জনের করোনা পজিটিভ ধরা পড়ে। বেসরকারী ইম্পেরিয়াল হসপিটালে এদিন নমুনা পরীক্ষা হয়নি। আক্রান্তদের মধ্যে নগরীর বাইরে বোয়ালখালি উপজেলায় ১৮, চন্দনাইশ উপজেলায় ১১, রাউজান উপজেলায় ১০, হাটহাজারীতে ৯, মীরসরাইয়ে ৮, সীতাকুন্ডে ৭ এবং সাতকানিয়া, লোহাগাড়া ও বাঁশখালিতে ১ জন করে করোনা রোগী পাওয়া গেছে।

এদিকে, রবিবার চালু হয়েছে আগ্রাবাদ এক্সেস রোডের সিটি কনভেনশন সেন্টারে স্থাপিত ২৫০ শয্যার কোভিড আইসোলেশন সেন্টার ও হাসপাতাল। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে এই সেন্টার প্রতিষ্ঠিত হয়েছে। সি কম গ্রুপের মালিকানার এ কনভেনশন সেন্টারটি মানবিক বিবেচনা থেকে করোনা চিকিৎসার জন্য ব্যবহার করতে কর্পোরেশনকে হস্তান্তর করেছে মালিক পক্ষ। আইসোলেশন সেন্টার বলা হলেও সেখানে করোনা রোগীরা প্রয়োজনীয় সকল চিকিৎসা পাবেন। সিটি কর্পোরেশন এ জন্য চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগ করেছে। এর আগে হাসপাতালটি উদ্বোধন করেছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। রবিবার শুরু হয়েছে সেখানে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের ভর্তি কার্যক্রম।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ