জেলার খবর

মাদকের প্রতিবাদ করায় যুবলীগ কর্মীকে ছুরিকাঘাতে হত্যা

মাদকের প্রতিবাদ করায় যুবলীগ কর্মীকে ছুরিকাঘাতে হত্যা
মাদকের প্রতিবাদ করায় যুবলীগ কর্মীকে ছুরিকাঘাতে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়ায় মাদকের প্রতিবাদ করায় মাদক ব্যবসায়ীদের ছুরিকাঘাতে মোসাদ্দেকুর রহমান নামে এক যুবলীগ কর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।

গতকাল সোমবার সন্ধ্যায় সাতকানিয়া উপজেলার বারদোনা ইউনিয়নের আদর্শ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, এলাকায় মাদকের বিস্তার রোধে পাড়ায় পাড়ায় কমিটি গঠন করে কর্মসূচি পালন করে আসছিলেন মোসাদ্দেক। সম্প্রতি এক মাদক কারবারিকে পুলিশের হাতে ধরিয়ে দেয়ার ব্যাপারেও তার সহযোগিতা ছিল। এতে ক্ষিপ্ত হয়ে সম্প্রতি জেলফেরত সোহেল নামে স্থানীয় এক মাদক ব্যবসায়ীর নেতৃত্বে সন্ধ্যায় মোসাদ্দেককে ছুরিকাঘাত করা হয়।

এ সময় প্রতিবাদ করতে গিয়ে ছুরিকাঘাতে আহত হন মোসাদ্দেকের ভাই মোহাম্মদ ফয়সালও। দুজনকে উদ্ধার করে স্থানীয়রা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে মোসাদ্দেককে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

অন্যজন ২৭ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। হামলাকারীদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। নিহত মোসাদ্দেক চট্টগ্রাম নগরীতে রেস্টুরেন্ট ব্যবসা করতেন। / আর

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ