জেলার খবর

র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত
র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

গাজীপুরের টঙ্গীর টিঅ্যান্ডটি বাজার এলাকায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জাহাঙ্গীর হোসেন পিংকু নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার (২২ জুন) দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে দুটি বিদেশি পিস্তল, গুলি, এক হাজার ৯০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

নিহত জাহাঙ্গীর হোসেন পিংকু চাঁদপুরের গোসাইর চর গ্রামের আবু জাফরের ছেলে। তিনি ঢাকার বনানীর সাততলা বস্তি এলাকায় বসবাস করতেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৪টি মামলা রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-১ এর সহকারী পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানান, রাত দেড়টার দিকে র‌্যাবের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে টিঅ্যান্ডটি বাজার এলাকায় কয়েকজন মাদক ও অস্ত্র ব্যবসায়ী অবস্থান করছেন। পরে সেখানে অভিযানে গেলে অস্ত্রধারী কয়েকজন র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। র‌্যাব সদস্যরাও আত্মরক্ষায় পাল্টা গুলি ছোড়ে। এ সময় কয়েকজন মাদক কারবারি গেলেও পিংকু গুলিবিদ্ধ হন। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় র‌্যাবের এক সদস্য আহত হয়েছেন।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন, ১১ রাউন্ড গুলি ও এক হাজার ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। নিহত জাহাঙ্গীর হোসেন পিংকুর বিরুদ্ধে গুলশান, বনানীসহ বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র ও মাদক আইনে ১৪টি মামলা রয়েছে। / জা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ