জেলার খবর

ফেনীতে নৈশপ্রহরীকে শ্বাসরোধে হত্যা: গুলিতে ২ ডাকাত নিহত

ফেনীতে নৈশপ্রহরীকে শ্বাসরোধে হত্যা, গুলিতে ২ ডাকাত নিহত
ফেনীতে নৈশপ্রহরীকে শ্বাসরোধে হত্যা, গুলিতে ২ ডাকাত নিহত

ফেনীতে দাগনভুঞায় একটি দোকানে ডাকাতির চেষ্টাকালে বাধা দেওয়ায় নৈশপ্রহরীকে গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেছে ডাকাতরা। এ সময় পুলিশের গুলিতে দুই ডাকাত নিহত হয়েছে। গুলিবিদ্ধ একজনসহ দুইজনকে আটক করা হয়েছে।

আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার বেকের বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শরিয়ত এণ্ড ব্রাদার্স নামে একটি মুদি দোকানের মালামাল লুট করে ট্রাকে তোলার সময় নৈশপ্রহরী আবদুল মান্নান ডাকাত দলকে দেখে ফেলে। এ সময় নৈশপ্রহরী চিৎকারের চেষ্টা করলে তাকে গামছা পেঁচিয়ে হাত পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা করে। বিষয়টি জানতে পেরে স্থানীয়রা মসজিদের মাইকে ঘোষণাসহ পুলিশকে খবর দেয়। একপর্যায়ে ডাকাত দল ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ও স্থানীয়রা মিলে তাদের ধাওয়া করে। পরে ডাকাতদের ধরতে পুলিশ গুলি ছুড়লে গুলিবিদ্ধ অবস্থায় তিন ডাকাতসহ ৪ জন আটক হয়।

এ সময় আটকদের ছিনিয়ে নিতে অন্য ডাকাতরা পুলিশের সঙ্গে গোলাগুলিতে লিপ্ত। এতে পুলিশের গুলিতে ২ ডাকাত নিহত হয় এবং গুলিবিদ্ধ অবস্থায় একজনকে আটক করা হয়। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। তারও অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ। তবে, আজ সকাল ১০ পর্যন্ত তাদের নাম পরিচয় জানা যায়নি।

দাগনভুঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘ঘটনাস্থল থেকে ডাকাতির সরঞ্জামসহ তাদের ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়েছে। নৈশপ্রহরীর লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। সে একই উপজেলার আশ্রাফপুর গ্রামের মৃত নুর নবীর ছেলে।’ / এ

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ