জেলার খবর

তিস্তার পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত

তিস্তার পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত
তিস্তার পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত

ভারি বর্ষণ ও উজানের ঢলে লালমনিরহাটে আবারো বন্যা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। এতে ২৫ চরের প্রায় ২০ হাজার মানুষ আবারও নতুন করে পানিবন্দি হয়ে পড়েছে ।

আজ শুক্রবার সকাল ছয়টায় তিস্তার পানি ডালিয়া পয়েন্টে বিপদসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানির চাপ সামলাতে তিস্তা ব্যারেজের সবগুলো গেট খোলা রাখা হয়েছে বলে পানি উন্নয়ন বোর্ড ডালিয়ার নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম জানিয়েছেন। মূলত বৃহস্পতিবার রাত থেকে তিস্তার পানি দ্বিতীয় দফায় বাড়তে শুরু করে।

এতে সদর উপজেলার গোকুন্ডা, খুনিয়াগাছ, রাজপুর, আদিতমারী উপজেলার মহিষখোঁচা, কলতারপাড়, কুটিরপাড়, কালিগঞ্জ উপজেলার ভোটমারী, চরবৈরাতি,কাকিনা,হাতীবান্ধা উপজেলার সিন্ধুনা,পাটিকাপাড়া, গড্ডিমারী ও পাটগ্রাম উপজেলার বহুল আলোচিত দহগ্রাম- আঙ্গরপোতাসহ নিম্নাঞ্চলের ব্যাপক এলাকা প্লাবিত হয়েছে। এসব এলাকার ঘর-বাড়ি ছাড়া ভুট্টাসহ বিভিন্ন ফসলি জমি পানির নিচে তলিয়ে গেছে । তিস্তার পানি আসা যাওয়ার কারণে নদীতীরবর্তী এলাকার মানুষের দুর্ভোগের শেষ নেই। / আর

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ